বহিরাগত বৃহন্নলাদের সঙ্গে স্থানীয় বৃহন্নলাদের বচসা, বাঁধা দেওয়ার অভিযোগ।

মনিরুল হক, কোচবিহারঃ বহিরাগত বৃহন্নলাদের সঙ্গে স্থানীয় বৃহন্নলাদের বচসা, বাধা দেওয়ার অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়াল মেখলিগঞ্জ এলাকায়। জানা যায়, বিগত বেস কিছুদিন থেকে মেখলিগঞ্জ এলাকায় স্থানীয় বৃহন্নলাদের থেকে বহিরাগত বৃহন্নলাদের আধিপত্য বিস্তর লাভ করতে শুরু করেছে যার ফলে স্থানীয় বৃহন্নলাদের সাথে বহিরাগত বৃহন্নলাদের বচসা লেগেই থাকত। এমনকি স্থানীয় বৃহন্নলাদের বাঁধা সৃষ্টি করত বলেও অভিযোগ তুলেছেন তারা। যার ফলে এবার মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করল স্থানীয় বৃহন্নলারা।
অভিযোগ, বাংলাদেশ থেকে অনেক বৃহন্নলারা এসেছেন, যারা স্থানীয় এলাকায় বৃহন্নলাদের হুমকি দিচ্ছে। এমনকি বহিরাগত বৃহন্নলাদের কাছে ভিক্ষাবৃত্তি করতে বাঁধা ও হুমকির মুখে স্থানীয় বৃহন্নলাদের। এই নিয়ে এদিন মেখলিগঞ্জ শহরে বহিরাগতদের মধ্যে এবং স্থানীয় বৃহন্নলাদের বচসা হয়। শুক্রবার রাতে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় ব্রিহন্নলারা।
স্থানীয় বৃহন্নলারা লিখিত অভিযোগে জানিয়েছে, বহিরাগত বেশ কিছু বৃহন্নলা তারা মেখলিগঞ্জ শহরে ভিক্ষাবৃত্তি করতে আসেন। স্থানীয় বৃহন্নলারা বাধা দিলে বচসা শুরু হয়। মেখলিগঞ্জ থানা সুত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *