প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য !! মাথাভাঙা।।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  এক প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাথাভাঙা মহাকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার চোঙ্গারখাতা খাগরিবাড়ি এলাকায় । রবিবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় এই দুই যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর দেওয়া হয় মাথাভাঙা থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহদুটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানানো হয়েছে মৃত যুগলের মধ্যে ছেলেটির নাম অলোক বর্মন (১৮) মেয়েটির নাম রাখি বর্মন (১৬), দু’জনের বাড়ি নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বানিয়াটারি এলাকায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে বেশ কিছুদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কে বাড়ির লোকের সায় ছিল না বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।মাথাভাঙ্গা থানা সূত্রে জানানো হয়েছে, প্রেমঘটিত সমস্যার কারনেই হয়ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গ পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাথাভাঙা মহাকুমার পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, পুলিশ দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সাথে তাদের মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র খতিয়ে দেখা হচ্ছে।
মৃত অলক বর্মন এর বাবা পরেশ বর্মন জানান, দীর্ঘদিন থেকেই এই মেয়েটির সাথে তার ছেলের সম্পর্ক ছিল। গতকাল রাত আনুমানিক সাতটা নাগাদ তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারারাত অনেক খোঁজখবর করেও পাওয়া যায়নি। সকালে প্রতিবেশীদের মাধ্যমে তিনি খবর পান পার্শ্ববর্তী একটি বাঁশ বাগানে তার ছেলে এবং তার প্রেমিকা ঝুলন্ত অবস্থায় রয়েছে। একইসাথে রাখি বর্মন এর কাকা তথা প্রতিবেশী সুশীল বর্মন জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ যখন রাখির মা বাড়িতে কেউ না তখন সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোরা দুজনেই ছাত্র। বয়সের একটা বিষয় ছিল তাই পরিবারের লোকজন আর কিছুদিন অপেক্ষা করতে বলেছিলেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। হয়তো তাদের ধৈর্যের বাঁধ নিয়ে গিয়েছিল। পরিবারের অমতে কিছু করার আগে তার আত্মহত্যার পথ বেছে নেওয়াটা ভালো মনে করেছে। তবে এই ঘটনা ভীষণ দুঃখজনক। নাবালিকা হওয়ার কারণেই হয়তো পরিবারের সদস্যরা তাদের সম্পর্কের বিষয়টি মেনে নিতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *