রেসিপি ::: রাইস ক্ষীর।।।

উপকরন:-  গোবিন্দভোগ চাল ৬ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, এলাচ গুঁড়ো আধ চামচ, নারকেল দুধ ২ কাপ,
কনডেন্সড মিল্ক আধ কাপ, কর্নফ্লাওয়ার আধ চামচ, দুধ আধ কাপ, কেশর ১ চিমটে।

প্রণালী:-  চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে তুলে শুকনো করে রাখুন। কর্নফ্লাওয়ার দুধের মধ্যে গুলে নিন। এবার পাত্রে নারকেল দুধ চালের মধ্যে ঢেলে দিয়ে ৬ মিনিট সেদ্ধ করুন ঢাকা দিয়ে। চাল সেদ্ধ হয়ে গেলে চালটা হাতা দিয়ে চেপে ঘেঁটে দিন।কনডেন্সড মিল্কের মধ্যে চিনি মেশান ও ভালো করে বিট করুন। বিট করা হলে এলাচ গুঁড়ো, দুধে মেশানো কেশর মেশান।

এখন এই কনডেন্সড মিল্কের মিশ্রণটি চালে মধ্যে ঢেলে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিন। ২ মিনিট মতো রেখে গরম গরম পরিবেশন করুন। পছন্দমতো ড্রাই ফ্রুট সাজিয়ে দেবেন বোলের ওপরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *