তুফানগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী পলিটেকনিক পড়ুয়া, শোকের ছায়া পরিবারে।

মনিরুল হক, কোচবিহারঃ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক পলিটেকনিক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত কামাতফুলবাড়ী এলাকায়। সোমবার তার শোয়ার ঘর থেকেই ঝুলন্ত দেহটি উদ্ধার হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত ওই যুবকের নাম চিরাগ দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাত ফুলবাড়ি জ্যোতি নগরের বাসিন্দা রামপ্রসাদ দাসের ছেলে চিরাগ তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিল।তবে কি কারণে সে আত্মঘাতী হলো সে বিষয়টি স্পষ্ট নয়। স্থানীয় প্রতিবেশীরা পুরস্কার জানান বাড়িতে পরিবারের লোকের সাথে সর্বদাই খিটিরমিটির লেগে থাকত মোবাইল গেম খেলা কে কেন্দ্র করে। মোবাইল গেমে যথেষ্ট আসক্তি। প্রসঙ্গত এর আগে ও মোবাইলকে আসক্তি থেকে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে তুফানগঞ্জে। তার দেহ পাওয়া গিয়েছিল রায়ডাক এক নাম্বার নদীতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী বিরাজ দাস বলেন, সকাল বেলা দুধ দিতে এলাকায় এসেছিলেন তিনি। বাড়িটির সামনে চিৎকার চেচামেচি শুনতে পেয়ে এগিয়ে গিয়ে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। এক প্রতিবেশী সহযোগিতায় দেহ নিচে নামানো হয়। তারপরেই পুলিশ আসে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *