বাল্য বিবাহ রুখে দিল ব্লক প্রশাসন।

সুদীপ সেন; বাঁকুড়া:-  বাল্য বিবাহ সরকারী মতে সম্পূর্ণ ভাবে বেআইনি।
তবু গ্রামে গঞ্জে এখনো লুকিয়ে এই বিয়ে হচ্ছে।

কিন্তু সরকারী ভাবে এর বিরুদ্ধে প্রচার চলছে, নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা।

১০ ই মে বাঁকুড়ার শালতোড়া ব্লকের মুড়লু মাঝি পাড়ায় এক বাল্য বিবাহের খবর পেয়ে সেখানে পৌঁছে যান শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার, পঞ্চায়েত দপ্তরের আধিকারিক বিথুণ সামন্ত, বাঁকুড়া চাইল্ড লাইনের সদস্য প্রয়াগ চন্দ্র এবং থানার পুলিশ আধিকারিক।

তাঁরা জানতে পারেন মেয়ের বয়স ১৭ বছর ৫ মাস।

শালতোড়ার জয়েন্ট বিডিও মিলন মালাকার ওই মেয়ের পরিবারের সাথে কথা বলেন।
তিনি বাল্য বিবাহ যে আইন বহির্ভূত কাজ তা তাদের বোঝান।

এর সাথে তিনি ১৮ বছর বয়সে বিয়ে করলে সরকারি সুবিধা কন্যাশ্রী এবং রূপশ্রী র যে সুবিধা পাওয়া যাবে তাও বলেন।

এরপর পরিবারের সদস্য এবং মেয়ের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয় যাতে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *