বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- দেখতে দেখতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ১১ টা বছর পার হয়ে গেল। ‘উন্নয়নের পথে ১১ বছর’, এই শিরোনামে পালন করা হচ্ছে গোটা রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের ১১ তম বর্ষপূর্তি। উল্লেখ্য, ২ মে ২০২১ সালে তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ ১১ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার প্রতিটি পৌরসভা এবং ব্লকে পালন করা হচ্ছে ‘উন্নয়নের পথে ১১বছর’ কর্মসূচি। এই কর্মসূচি চলবে ৫ থেকে ২০ মে পর্যন্ত। এই উপলক্ষে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে আজ মঙ্গলবার বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি মিছিল করা হয়। এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি ব্যানার ও প্লাকার্ডে তুলে ধরা হয়। যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুন্ডু, অর্জুন চৌধুরী, সনাতন পাল, সুভাষ মেটে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, তৃণমূল নেতা প্রভাত চ্যাটার্জি সহ ২ হাজার মহিলা কর্মী।
রাজ্য সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে মিছিল দুবরাজপুরে।












Leave a Reply