বাইক দুর্ঘটনার শিকার এক পথচারী, আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দ্রুতগতিতে বাইক আরোহীর সজোরে ধাক্কায় গুরুতর আহত এক পথচারী, আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর বাইগাছি মোড় এলাকায়। জানা যায় সোমবার রাত্রিকালীন শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় অ্যাম্বুলেন্স চালক সরজিত সরকার পায়ে হেঁটে রাস্তা পারাপার করছিল ঠিক তখনই একটি বাইকে করে দুই যুবক দ্রুতগতিতে এসে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে, এরপরে পথচারী ওই ব্যক্তি রাস্তার অপর প্রান্তে ছিটকে গিয়ে পড়ে পাশাপাশি বাইকে থাকা দুই যুবক ও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই পথচারী সরজিত সরকার গুরুতর আহত হয়। তড়িঘড়ি গুরুতর আহত ব্যক্তিকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। জানা যায় পথচারী ওই ব্যক্তির একটি পায়ে গভীরভাবে চোট লাগে। অন্যদিকে দুই বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার কারণে তারাও শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। খবর পাওয়া মাত্রই শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এবং এই দুর্ঘটনার বিষয়ে খতিয়ে জানার চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *