“কেনো” চালানোর অভিযোগে গ্রেফতার ১।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ ‘কেনো’ তথা অবৈধ লটারি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। দীর্ঘ দিন ধরে এই অবৈধ খেলা চলছিলো এমনটাই খবর ছিল দুবরাজপুর থানার পুলিশের কাছে। গতকাল মঙ্গলবার রাতে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে পুলিশ হানা দেয় ইসলামপুরের সেখ গোলাবের লটারির দোকানে। সেখান থেকে উদ্ধার হয় “কেনো” তথা অবৈধ লটারি খেলার যাবতীয় সরঞ্জাম। কম্পিউটার, কিবোর্ড, কেনো খেলার মেসিন সহ নগদ কিছু টাকা বাজেয়াপ্ত করে পুলিশ এবং সেখ গোলাবকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত গোলাবকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *