বৃষ্টির জেরে মালদার হ্যান্টা কালী মোড় এলাকায় শুকনো গাছের ডাল ভেঙ্গে পড়ে রাস্তার উপরে, বন্ধ হয়ে পড়েছে সেখানকার যান চলাচল।

নিজস্ব সংবাদদাতা, মালদা-শুক্রবার সকাল থেকে আকাশের বুক ভারি মালদায়। তার জেরে সকাল থেকে শুরু হয়েছে হালকা বাতাস সহ বৃষ্টি। আরে বৃষ্টির জেরে মালদার হ্যান্টা কালী মোড় এলাকায় শুকনো গাছের ডাল ভেঙ্গে পড়ে রাস্তার উপরে। বন্ধ হয়ে পড়েছে সেখানকার যান চলাচল। পাশেই রয়েছে বিদ্যুতের ট্রান্সফর্মার। অল্পের জন্য রক্ষা পেল টোটো চালক সহ পথচলতি মানুষেরা। এক দোকানদার জানান সকালের বৃষ্টিতে হুড়মুড়িয়ে পরে সে মোটা গাছের ডাল। সেখানকার বৈদ্যুতিক তার সহ অন্যান্য কেবিল এর উপর পড়ে থাকে সেই ডাল। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা এখনো পর্যন্ত সেখানে এসে পৌঁছায়নি। তাই অবিলম্বে সেখানকার গাছের ডাল সরিয়ে নেওয়ার দাবি জানালেন প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *