রাতভর হাতির তাণ্ডব, তছনছ হয়ে গেল ভুট্টাখেত।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাতভর হাতির তাণ্ডব। তছনছ হয়ে গেল ভুট্টাখেত। শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রামের তাণ্ডব চালায় হাতির দল। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে প্রায় ১৫ টি হাতির একটি পাল এলাকায় হানা দেয়। ভুট্টাখেত তছনছ করে হাতি। ক্ষতিগ্রস্ত তপন রায় জানান, হাতির হানায় তছনছ হয়ে গেল ভুট্টাখেত। গতকাল চার বিঘা জমির ভুট্টা তছনছ করে হাতি। তিনি আরো জানান,এদিকে বিঘার পর বিঘা ভুট্টাখেত তছনছ হয়ে যাচ্ছে হাতির হানায়। হাতি যতটা না খাচ্ছে তার বেশি পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে। বন সূত্রে জানা গিয়েছে, ‘ক্ষতিগ্রস্ত ব্যাক্তি আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *