পথ চলা শুরু হলো স্বেচ্ছাসেবী সংগঠনের।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু হলো এক স্বেচ্ছাসেবী সংগঠনের। শনিবার ময়নাগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শহীদগর এলাকায় এই অনুষ্ঠানের সূচনা হয়। ময়নাগুড়ি সমাজ প্রেমী সংস্থা নামক এই সংস্থার সূচনা হয় এদিন। মূলত এই সংগঠন বেশ কয়েক মাস থেকে শুরু হলেও শনিবার এর আনুষ্ঠানিক সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবন দাস সহ প্রমুখরা। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে অমিতাভ চক্রবর্তী বলেন, ” সংগঠনটি ভালো কাজ করছে। এভাবেই সমাজসেবা মূলক কাজ যুক্ত থাকলে ময়নাগুড়ির একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠবে। এই আশা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *