খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ফালাকাটা ব্লকের সরুগাও চা বাগান, দলগাঁও চা বাগান এবং এথেলবাড়ি চা-বাগানের ফল ও সবজির চারাগাছ ও বীজ প্রদান করা হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ফালাকাটা ব্লকের সরুগাও চা বাগান, দলগাঁও চা বাগান এবং এথেলবাড়ি চা-বাগানের ফল ও সবজির চারাগাছ ও বীজ প্রদান করা হয়। এদিন খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অফিস প্রাঙ্গন থেকে চারাগাছ ও বীজ প্রদান করা হয়। জানা গিয়েছে, এদিন পেয়ারা গাছ, পেঁপে গাছ, লেবু গাছ, লংকার চারা, বেগুনের চারা, কুমড়োর বীজ এবং ঝিঙের বীজ বিতরণ করা হয়। পাশাপাশি জৈবসারও প্রদান করা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *