শনিবার কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কের রাধানগর এলাকায় রাস্তার পাশের প্রাচীন একটি শিমুল গাছ উপড়ে পড়ে গুরুতর জখম হয়েছেন এলাকার বাসিন্দা বীরেন বর্মন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: শনিবার কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কের রাধানগর এলাকায় রাস্তার পাশের প্রাচীন একটি শিমুল গাছ উপড়ে পড়ে গুরুতর জখম হয়েছেন এলাকার বাসিন্দা বীরেন বর্মন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তি সকাল বেলায় বারোবিশা বাজারের উদ্দেশ্যে সাইকেলে চড়ে যাচ্ছিলেন, আচমকাই গাছটি তার উপরে ভেঙে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *