ট্রলারে ওয়েল্ডিং করার সময় আগুন লেগে ভষ্মিভূত হল দুটি ট্রলার,তীব্র চাঞ্চল্য মারিশদার কালিনগরে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ট্রলারে ওয়েল্ডিং করার সময় আগুন লেগে ভষ্মিভূত হল দুটি ট্রলার। ঘটনাটি ঘটেছে মারিশদা থানা কালিনগরের কাছে। ঘটনায় জানা যায় এখন ফিশিং বন্ধ রয়েছে এই সময় মালিকরা তাড়াতাড়ি তলার গুলি মেরামতির কাজ করে থাকেন সেই জায়গায় মঙ্গলবার দুপুরে যখন ট্রলার দুটিকে মেরামতি করা হচ্ছিল তখন ই আগুন লাগে। দুটি ট্রলারেই সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায় এই দুটির দাম কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। ট্রলার দুটি নাম হল দেবী দুর্গা ও মা ভবতারিণী। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকল এবং পুলিশ পৌঁছেছে বলে জানা গেছে এই দুটি ট্রলার মালিকের নাম হলো কার্তিক পয়ড়্যা।ও প্রীতি রঞ্জন পয়ড়্যা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *