এসএসসি নিয়োগ কাণ্ডে অভিযুক্ত শাসক দলের নেতা-মন্ত্রীদের শাস্তির দাবিতে এবার পথে নামল এসএফআই ও ডিওয়াইএফআই।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এসএসসি নিয়োগ কাণ্ডে অভিযুক্ত শাসক দলের নেতা-মন্ত্রীদের শাস্তির দাবিতে এবার পথে নামল এসএফআই ও ডিওয়াইএফআই। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে ফালাকাটা ব্লকের জটেশ্বরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই মিছিল জটেশ্বরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে জটেশ্বর ট্রাফিক মোড়ে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের জেলা সভাপতি বাপন গোপ, ডিওয়াইএফআইয়ের দীপক বর্মন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *