পাঁশকুড়া ব্লকের ঘোষপুর অঞ্চলে বুধবার অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের দূয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ঘোষপুর অঞ্চলে বুধবার অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের দূয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প।সকাল থেকেই বহু মানুষজন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথি ভুক্তকরনের জন্য লাইন দেন। জানা গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রী, স্বাস্থ্য সাথীর মত একাধিক রাজ্য সরকারের বহুমুখী প্রকল্পের সুবিধা পাবে সাধারন মানুষ, এই দিনের এই কর্মসূচী পর্যবেক্ষনে যান পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেক হানিফ মহম্মদ, এছাড়াও ছিলেন ঘোষপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান তাইসিন মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *