আগামী ২৮ শে মে হলদিয়ায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,তারই সমর্থনে মিছিল করল তৃণমূল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : আগামী ২৮ মে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দোপাধ্যায়ের সভার সমর্থনে তমলুক শহর তৃণমূল কংগ্রেশের উদ্যোগে বুধবার তমলুক শহরে অনুষ্ঠিত হয় এক বিশাল মিছিল। বিকেলে মানিকতলা মোড় থেকে মিছিল শুরু করে তমলুক শহর পরিক্রমা করে হাসপাতাল মোড়ে গিয়ে মিছিল শেষ হয় এই মিছিলে পা মেলান পশ্চিমবঙ্গের মন্ত্রী সৌমেন মহাপাত্র, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, হলদিয়া পুরসভার বোর্ড অফ কাউন্সিলর আজগর আলী, কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ। আগামী ২৮ শে মে শিল্পনগরীতে শ্রমিক সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে সেই কারণেই এই মিছিল এমনটাই জানান মন্ত্রী সৌমেন মহাপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *