মমতা ব্যানার্জির সব শখ পূরণ হতে দেবো না,ভগবানপুরে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  SSC দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই উত্তাল গোটা রাজ্য, অন্যদিকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে শাস্তির দাবি নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, এই মত অবস্থায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি ইতিমধ্যেই জেরা অব্যাহত রেখেছে সিবিআই, এমতাবস্থায় ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুরের বাজকুলে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এর উদ্যোগে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন SSC দুর্নীতি নিয়ে যেভাবে প্রাক্তন শিক্ষা মন্ত্রী এবং বর্তমান মন্ত্রী কে CBI লগরাচে ১১ ঘণ্টা এবং ৮ ঘন্টা, পরেশ অধিকারী যেভাবে লুকোচ্ছে, আমি প্রকাশ করব ইউনিভার্সিটিগুলোতে কিভাবে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের জয়েন করাচ্ছে, এই বড় দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছে রাজ্যের লক্ষাধিক মেধাবী ছাত্র-ছাত্রীরা,সেখান থেকে সাধারণ মানুষের দৃষ্টি ফেরানোর জন্য কখনো অর্জুন সিং কখনো ইউনিভার্সিটির ভাইস চান্সলর পরিবর্তন, এগুলো মিডিয়াতে প্লান্ট করা হচ্ছে, গোটা এলাকা লুট করা হয়েছে, তবে ভাইস চান্সলর পরিবর্তন অত সহজ নয় আমাদের বিধায়ক রা আপ্রাণ চেষ্টা করবে আটকানোর, মমতা ব্যানার্জির সব সব সাধ আমরা হতে দেব না, এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *