অধিকারী পরিবার না থাকলে দিদি থেকে দিদিমা হতেন, জীবনেও মুখ্যমন্ত্রী হতো না, নন্দীগ্রাম থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– অধিকারী পরিবার না থাকলে দিদি থেকে দিদিমা হতেন, জীবনেও মুখ্যমন্ত্রী হতো না, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়াকবাড়ে নিজের বুথে, গ্রামবাসীদের সাথে বসে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নাম না করে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি আরো বলেন অধিকারী পরিবার ছিল বলে ওনার পিসি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর উনি দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন, প্রসঙ্গত শনিবার শিল্প শহর হলদিয়া এসে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে অধিকারী পরিবার এবং শুভেন্দু অধিকারী কে তীব্র কটাক্ষ করে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারই নিদান দিলেন বিরোধী দলনেতা, পাশাপাশি রুচিলা নারোলা এবং বিনয় মিশ্র কে সেই কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা, পাশাপাশি সংগ্রামীদের অপমান করতে বারেবারে এরা মেদিনীপুরে আসে, পাশাপাশি পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে দলীয় কাজে এটা নিয়েও কার্যত রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক ভাষায় কটাক্ষ করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *