নন্দীগ্রামে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার,তুলে দেওয়া হলো কোন দপ্তরের হাতে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুরের নয়নান এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধারের ঘটনায় ভিড় গ্রামবাসীদের, জানা যায় আম আদমি পার্টির কো-অর্ডিনেটর রাজিবুল ইসলামের বাড়ির ভিতরে দলীয় পোস্টার সরানোর কাজ চলছিল তখনই ওই তক্ষকটি নজরে আসে পরিবারের সদস্যদের, আর ওই তক্ষকটি দেখতে ভিড় জমিয়েছে গ্রামবাসীরা, এরপর গ্রামবাসী এবং ওই পরিবারের সদস্যদের তৎপরতা খবর দেওয়া হয় বনদপ্তরকে,খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়, জানা যায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *