সুদীপ সেন, বাঁকুড়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজের রোগীদের সংখ্যার কথা বিবেচনা করে তাদের পরিবারের লোকজনদের থাকার সুব্যবস্থা করার পরিকল্পনা নেন।
সেই মতো মেডিকেল কলেজের মধ্যে একটি চার তলা বাড়ি তৈরি করা হয় রোগীর পরিবারের পরিজনদের জন্য।
এই মেডিকেল কলেজে জেলা ছাড়াও বহু দূরবর্তী স্থান থেকে মানুষ আসেন চিকিৎসা পরিষেবার জন্য। কিন্তু যে পরিমাণে রোগী হয় সেই পরিমাণে রোগীর পরিবারের লোকেদের থাকার ব্যবস্থা ছিল না।
সেই কথা বিবেচনা করে রাজ্য সরকার তৈরি করে রোগীর পরিবারের লোকেদের থাকার বাড়ি।
১১ জুন সেই বাড়ির উদ্বোধন করেন রাজ্যের খাদ্য দপ্তরের প্রতি মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।
সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক কে, রাধিকা আইয়ার,বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, তাল ডাংরা এবং বড় জোড়ার বিধায়ক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও সুপার এবং আরো অনেক গুণী মানুষ জন।
রাজ্যের খাদ্য দপ্তরের প্রতি মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যা়য়ের ঐকান্তিক ইচ্ছায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের রোগীদের পরিবারের লোকেদের থাকার সুবন্দোবস্ত করার জন্য এই চার তলা বাড়ি তৈরি হয়।
ক্যান্টিন এবং পুরুষ ,মহিলাদের জন্য পৃথক থাকার ব্যবস্থা থাকবে এই নতুন বাড়িতে।












Leave a Reply