লাগাতার হাতির হানায় আতঙ্কিত কালচিনি ব্লকের দলসিংপাড়া স্টেশন লাইন এলাকার মানুষেরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- লাগাতার হাতির হানায় আতঙ্কিত কালচিনি ব্লকের দলসিংপাড়া স্টেশন লাইন এলাকার মানুষেরা।গত এক সপ্তাহ ধরে স্টেশন লাইন এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দলটি।জানা যায় গতকাল রাতেও বক্সা জঙ্গল থেকে দুটি হাতি বেরিয়ে এলাকায় তাণ্ডব চালায়।মানিক দাসের গালামালের দোকান তছনছ করে দেয়।খেয়ে নেয় চাল,ডাল,বিস্কুট ।নিয়ে যায় চিপসের প্যাকেট।এরপর গোপাল চৌধুরীর বাড়িতে হামলা চালায় হাতির দলটি হানা দিয়ে ঘরে রাখা চাল, গম সাবার করে ।প্রতিদিনের এই ঘটনায় আতঙ্কিত সকলেই।এলাকার বাসিন্দা পরশুরাম শর্মা জানান বিগত এক সপ্তাহ যাবৎ ধরে বুনো হাতি হানা দিয়ে কখনও কারো ঘর কারো দোকান ঘর অথবা কারো সুপারি বাগান তছনছ করে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *