সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী – এক নাবালিকা স্কুল ছাত্রীকে কটুক্তি করে উত্যক্ত করায়,তারই প্রতিবাদ করছিলেন।অভিযোগ প্রতিবাদ করতেই বেধড়ক মারধর করা হয়। মারধোরের ঘটনা গুরুতর জখম হয় একই পরিবারের ২ মহিলা সহ মোট ৪ জন।জখমদের কে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বাসন্তী থানার অন্তর্গত চড়াবিদ্যা পঞ্চায়েতের ৪ নম্বর পেটুয়াখালি গ্রামে।রাতের অন্ধকারে এমন ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ৪ নম্বর পেটুয়াখালির বাসিন্দা সফিরুল গাজী।তার এক নাবালিকা কন্যা স্থানীয় রামকৃষ্ণ মিশনের দশম শ্রেণীর ছাত্রী।
অভিযোগ ওই ছাত্রীর যাতায়াতের পথে এমন কি তার বাড়িতে গিয়ে প্রতিনিয়ত কটুক্তি করে উত্যক্ত করতো প্রতিবেশী যুবক বাবুসোনা মাঝি।রবিবার রাতেও কটুক্তি করেছিল বলে অভিযোগ। সেই কটুক্তির প্রতিবাদে সরব হয়েছিলেন ওই নাবালিকার দিদি রুমানা গাজী।অভিযোগ তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। সেই সময় মারধোরের হাত থেকে গাজী পরিবারের অন্যান্য সদস্যরা রুমানা কে উদ্ধার করতে এগিয়ে যায়। অভিযোগ বাবুসোনা মাঝি সহ এলাকার প্রায় ২৫/৩০ জন অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর করে।ঘটনায় গুরুতর জখম হয় রুমানা,সাবানা, মসিবুর,ইনজামামুল গাজীরা।তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে সেখানেই আশাঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।ঘটনার বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের লোকজন।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
নাবালিকা কে উত্যক্ত করে কটুক্তির অভিযোগ,মারধর জখম ৪।












Leave a Reply