বুধবার রাতভর টানা বৃষ্টির সুযোগ নিয়ে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ধূপগুড়ি মোড় এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার রাতভর টানা বৃষ্টির সুযোগ নিয়ে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ধূপগুড়ি মোড় এলাকায়।রীতিমত মুদি দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢোকে চোরের দল।দোকানে মজুত রাখা দামি সামগ্রী হাতিয়ে নিয়ে সবার অলক্ষ্যে চম্পট দেয় চোরের দল।দোকানটির খুব সামনেই রয়েছে ট্র্যাফিক পয়েন্ট।সেখানে রাতে পাহাড়ায় থাকে পুলিশ।তারপরেও কীভাবে ওই অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের মধ্যে। দোকান মালিকের দাবি, ওই চুরির ঘটনায় কমপক্ষে পঞ্চাশ হাজার টাকার সামগ্রী খোয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *