দীর্ঘদিন ধরে গড়বেতার পোস্ট অফিসের সমস্ত যন্ত্রাংশ ব্যাহত,নাজেহাল সাধারণমানুষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত ৩১শে মে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা পোস্ট অফিসে বজ্রপাতে ব্যাহত হয় যন্ত্রাংশ,যার ফলে পোস্ট অফিসের সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ,দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পোস্ট অফিসের কাজকর্ম,জানা গিয়েছে এই পোস্ট অফিসে ৮ জন কর্মী কর্মরত, তবে পোস্ট অফিসের যন্ত্রাংশ ব্যাহত থাকার কারণে সমস্ত পরিষেবা বন্ধ, যারা MYS এর সুধের টাকায় সংসার চলে, তারা কোন পরিষেবা পাচ্ছেন না, যার ফলে দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষ কার্যত নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দীর্ঘ ১৫ দিন পেরিয়ে গেলেও, বন্ধ হয়ে গেছে পোস্ট অফিস পরিষেবা, এই সম্বন্ধে পোস্ট অফিসের এক কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এই পরিস্থিতিতে কবে আবার সচল হবে পোস্ট অফিস পরিষেবা দিন গুনছে গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *