শান্তিপুর বেলে ডাঙ্গা মোড় এলাকার এক পরিবার থেকে ১৩ বছর বয়সী কিশোরী নিখোঁজ হয়ে যায়, অবশেষে মিলল খোজ।

নাদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  গত কয়েকদিন আগে শান্তিপুর বেলে ডাঙ্গা মোড় এলাকার এক পরিবার থেকে ১৩ বছর বয়সী কিশোরী নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই ওই কিশোরীর সন্ধানে খোঁজ চালায় কিশোরীর পরিবার। যদিও কিশোরীর সন্ধান না পাওয়ায় অবশেষে শান্তিপুর থানায় নিখোঁজের ডায়েরি করে কিশোরীর পরিবার। যদিও ওই কিশোরীর সন্ধান পাওয়া গিয়েছিল না, গত দুদিন আগে ওই কিশোরীকে রানাঘাট রেলস্টেশনে ঘোরাফেরা করতে দেখে রেল পুলিশ, এরপর ওই কিশোরীকে কৃষ্ণনগর হোমে রাখার ব্যবস্থা করে। গতকাল কৃষ্ণনগর হোম থেকে ওই কিশোরীকে ওই কিশোরীর মার হাতে তুলে দেয়। মঙ্গলবার ওই কিশোরীকে সাথে নিয়ে শান্তিপুর থানায় আসে ওই কিশোরীর মা। যদিও কিশোরীকে খুঁজে পাওয়ার পরে খুশি ওই কিশোরীর মা সহ পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *