ফের সক্রিয় হয়ে উঠেছে কাঠ চোরা কারবারির দল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের সক্রিয় হয়ে উঠেছে কাঠ চোরা কারবারির দল। মঙ্গলবার অভিযান চালিয়ে পাচারের আগেই একটি গাড়ি সহ আনুমানিক দেড় লাখ টাকার অবৈধ শাল কাঠ উদ্ধার করলো জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বন কর্মীরা ফালাকাটা ব্লকের পশ্চিম মালসাগাঁও এলাকা থেকে একটি গাড়ি বোঝাই শাল কাঠ বাজেয়াপ্ত করে। দলগাঁও রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানান, একটি গাড়ি সহ কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে।উদ্ধার হওয়া শাল কাঠের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। তবে পাচারকারীর কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *