ফালাকাটা ব্লকের হেলাকদম এলাকায় সাতদিন ধরে বিদ্যুৎ নেই, বাসিন্দারা ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– ফালাকাটা ব্লকের হেলাকদম এলাকায় সাতদিন ধরে বিদ্যুৎ নেই। প্রতিবাদে বুধবার বিকালে বাসিন্দারা ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, সাতদিন থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে এলাকায়। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও লাভ হয়নি। তাই পথ অবরোধ করা হয়। এই অবরোধের জেরে ১৭ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *