বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আলিপুরদুয়ার জেলার জন্মদিন পালিত হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আলিপুরদুয়ার জেলার জন্মদিন পালিত হল।ডুয়ার্সকন্যাতে রীতিমত কেক কেটে আলিপুরদুয়ার জেলার ৮ম জন্মদিন পালিত হল।আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা কেক কেটে আলিপুরদুয়ার জেলার অষ্টম জন্মদিন পালন করলেন।উপস্থিত ছিলেন শাসক দলের একঝাঁক নেতা।ছিলেন প্রাক্তন বিধায়ক তথা এস জে ডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক,সহ বিশিষ্ট বিদ্বজনেরা।এদিন আলিপুরদুয়ার ডুয়ার্সকন্যার এলাকা জুড়ে লাগানো হয় গাছ।পরে জেলাশাসক এই আট বছরে জেলার কি কি উন্নয়ন হয়েছে তা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *