মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সোমবার সকালে ইংলিশ বাজার পৌরসভা পক্ষ থেকে হাসপাতাল চত্বর জুড়ে সাফাই অভিযান চালানো হয়। এরপরই হাসপাতাল চত্বর পরিদর্শনে আসেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। হাসপাতাল চত্বর পরিদর্শন করার পাশাপাশি তিনি বিভিন্ন নিকাশী নালা পরিদর্শন করেন। স্থানীয় দোকানদাররা নিকাশি নালায় বিভিন্ন নোংরা আবর্জনা ফেলা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, আজ সকাল থেকেই হাসপাতাল চত্বর জুড়ে বিশেষ সাফাই অভিযান চালানো হয়।প্রচুর নোংরা জমে গিয়েছিল। তার পাশাপাশি হাসপাতালের সামনে দোকানদাররা নোংরা আবর্জনা ফেলে নিকাশি নালা গুলি বন্ধ করে ফেলেছে তাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।দুই দিন পরে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *