রবিবার রাতভর টানা বৃষ্টির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার রাতভর টানা বৃষ্টির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকায়।ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।বৃষ্টির সময় ছাগল রাখা ঘরের বেড়া কেটে ভেতরে ঢোকে চোরের দল। ঘরে ভিতরে থাকা ছাগল নিয়ে সবার অলক্ষ্যে চম্পট দেয় চোরের দল। একই রাতে তিন বাড়ি থেকে মোট ৯ টি ছাগল চুরি হয়। পর পর তিনটি বাড়িতে কীভাবে ওই অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। চুরির ঘটনা নিয়ে থানা অভিযোগ জানাবেন বলে বাড়ির মালিকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *