অত্যাধুনিক চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে বসল একাধিক মেশিন।

মনিরুল হক, কোচবিহারঃ কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উন্নতি করতে ও সাধারণ মানুষের বিনা পয়সায় চিকিৎসায় পরিষেবা পায়।সেই কারনে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ চোখের ছানি অপারেশনের ফেকো সার্জারি মেশিন বসানোর পাশাপাশি নবজাতক শিশুরা জন্মের পর কানে শুনতে পান কি না তা পরীক্ষা করতে নিউ বর্ন বেবি আর্লি ডাইলসিস করার মেশিন সহ অন্যান্য মেশিনারিস বসানো হয় বলে জানা গিয়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সুত্রে।
জানা গেছে, কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নতুন করে ফ্যাকো সার্জারি (সেলাইবিহীন ছানি অপারেশন) করার মেশিন বসানো হল। কারন কোচবিহার জেলার বহু মানুষ আছে যারা চোখের সমস্যার জর্জরিত। তারা নানান দালালের চক্রে পরে অনেক টাকা পয়সা নষ্ট করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় সাধারণ মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গুলিতে নানান মেশিন বসাচ্ছেন। এই খবর গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছলে তারা সকলে ফ্রি চিকিৎসার জন্য হাসপাতালে আসবে।
পাশাপাশি, কোন নবজাত শিশু জন্মের পর কানে শুনতে পান না। তাঁদের জন্য আমাদের হাসপাতালে নিউ বর্ন বেবি আর্লি ডাইলসিস করার মেশিন বসান হল আজ।এই মেশিনের সাহায্যে ওই শিশু কানে শুনতে পান কি না তা পরীক্ষা নিরীক্ষা করে দেখে আগাম চিকিৎসা শুরু করা যেতে পারে।সেই কারনে আমরা এই ধরনের মেশিন বসাচ্ছি আমাদের মেডিক্যাল কলেজে বলে জানান কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডঃ রাজিব প্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *