তীব্র দহনে পুড়ছে ফালাকাটা শহর-সহ বিভিন্ন এলাকা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তীব্র দহনে পুড়ছে ফালাকাটা শহর-সহ বিভিন্ন এলাকা। সকাল থেকেই গরমে নাভিশ্বাস মানুষের। বৃহস্পতিবার বেলা ১১টা থেকেই এলাকার সব রাস্তাঘাট শুনশান। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন কাজেকর্মে আসা মানুষদের।পথেঘাটে লোকজন একেবারেই কমে যাওয়ায় সমস্যায় পড়ছেন পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত খেটে খাওয়া মানুষজন। তবে কখন আকাশে মেঘ ঘনিয়ে নামবে শান্তির ধারাবারি, মিলবে তীব্র গরমের প্রকোপ থেকে স্বস্তি, তারই আশায় আকাশের দিকে তাকিয়ে সময় গুনছেন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *