প্রচন্ড তাপদাহে পুড়ছে জলপাইগুড়ি জেলার শহর থেকে গ্রাম।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- প্রচন্ড তাপদাহে পুড়ছে জলপাইগুড়ি জেলার শহর থেকে গ্রাম। ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছেন সকলে। সকাল থেকেই প্রচন্ড তাপ সূর্যের। আবহাওয়া সূত্র জানিয়েছে গত কয়েক দিনের তুলনায় আবারো পারদ চড়বে বলে। ।

গত কয়েকদিন ধরেই এভাবেই চলে আসছে গরমের প্রকোপ। তাতে নাজেহাল হয়ে পড়ছেন অনেকে। গরমকে উপেক্ষা করে মানুষ বেরোচ্ছেন নিত্য কাজে। আবার কিছু মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। ছাত্র-ছাত্রী ও জরুরি কাজে যেসব মানুষ বেড়োচ্ছেন মাথায় ছাতা দিয়ে।

কাজের যোগ দিয়েছেন যারা একটু ফাঁকা পেলেই জিরিয়ে নিতে চাইছেন। শরীরের থেকে প্রচণ্ড ঘাম বেরোচ্ছে যার ফলে অল্প সময়ে শরীর নাজেহাল হয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *