রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গড়বেতা শহরে বিক্ষোভ প্রদর্শন ব্লক তৃণমূলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  অস্বাভাবিক রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদী সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়বেতা শহরের বিবেক মোড়ে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল নেতা কর্মীরা, এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ,অসীম সিংহ ,পূর্ত কর্মাধ্যক্ষ ফারুক মোহাম্মদ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল বাজপায়ী, যুবনেতা মৃন্ময় শুকুল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা,এইদিন রান্নার গ্যাসের সিলিন্ডারে ফুলের মালা পরিয়ে আবার পুরনো দিনের আমলে কাঠে রান্নার স্মৃতি তুলে ধরে এই দিন বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূলের পক্ষ থেকে, এই দিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ বলেন যেভাবে দিনের পর দিন রান্নার গ্যাসের মূল্য বেড়েই চলেছে,তাতে সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে,এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে রান্নার গ্যাসের মূল্য কমানোর দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *