নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তীব্র দাবদাহের কারনে সোমবার সকাল থেকে পঠন পাঠন শুরু হল আলিপুরদুয়ারের মাদারিহাট উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, আগামী তিন দিন সকালে পঠন পাঠন হবে। পরবর্তীতে আবহাওয়া দেখে পরবর্তী সিদ্ধান্ত নিবে বিদ্যালয় কতৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রশাসনকে এবং জেলা বিদ্যালয় পরিদর্শকে জানানো হয়েছে।এদিন সকালে লক্ষ্য করা গেল উৎসাহ ও উদ্দীপনার সহিত সকালে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সরকার জানান, প্রচণ্ড গরমে আমরা ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছি সকালে পঠন পাঠনের এবং আগামী তিন দিন সকালে বিদ্যালয়ে পঠন পাঠন হবে।
তীব্র দাবদাহের কারনে সোমবার সকাল থেকে পঠন পাঠন শুরু হল আলিপুরদুয়ারের মাদারিহাট উচ্চ বিদ্যালয়ে।












Leave a Reply