রানাঘাট পৌরসভা থেকে প্রায় 400 এর ওপর কর্মচারী এবারের শহীদ সমাবেশে যোগ দেবেন বলে জানান সংগঠনের সম্পাদক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। এই উপলক্ষে রানাঘাট থেকে সাড়ে আটটার রানাঘাট লোকালে কলকাতা যাওয়ার কথা জানালেন রানাঘাট পৌর কর্মচারী সমিতির সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী। গত দু’বছর অতিমারির কারণে শহীদ সমাবেশ হয়নি।আর তাই জন্য এবার একটু বাড়তি উৎসাহ। এবার আগের থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোন ট্রেনে তারা শহীদ সমাবেশে যোগদান করবেন। এবার রানাঘাট পৌরসভা থেকে প্রায় 400 এর ওপর কর্মচারী এবারের শহীদ সমাবেশে যোগ দেবেন বলে জানান সংগঠনের সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *