নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মহাসমারোহে আজ রানাঘাট হ্যাপি ক্লাব মাঠে উদ্বোধন হলো কাউন্সিলর কাপের।রানাঘাট ৬নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম দিন।এই মেগা ফুটবল টুর্নামেন্টের এদিন উদ্বোধন করেন প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা অ্যালভিটো ডিকুনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের
পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী খেলায় অংশ নেয় রানাঘাট পিএসজি এবং চাকদহ ইয়ং স্টার।এই খেলায় রানাঘাট পিএসজি ৩—১গোলে চাকদহ ইয়ং স্টারকে পরাজিত করে।রানাঘাটের মতো মফস্বল শহর থেকে কিভাবে ভাল ফুটবলার তুলে আনা যায় এবং সে বিষয়ে কি কি করনীয় সে বিষয়ে অ্যালভিটো ডিকুনা আমাদের জানান।
মহাসমারোহে আজ রানাঘাট হ্যাপি ক্লাব মাঠে উদ্বোধন হলো কাউন্সিলর কাপের।












Leave a Reply