ফালাকাটায় সিপিআইএম এর পক্ষ থেকে চোর ধরো জেল ভরো সহ সমস্ত সরকারি শূন্য পদ স্বচ্ছতার সাথে নিয়োগের দাবি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটায় সিপিআইএম এর পক্ষ থেকে চোর ধরো জেল ভরো সহ সমস্ত সরকারি শূন্য পদ স্বচ্ছতার সাথে নিয়োগের দাবি সহ একাধিক দাবিতে সিপিএমের মিছিল বের হয় বুধবার। রাজ্য জুড়ে সীমাহীন দুর্নীতি এবং সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা ও মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে এই মিছিল। ওই মিছিল টি ফালাকাটার বিভিন্ন পথ পরিক্রমা করে। তার পর ফালাকাটা ট্রাফিক মোড় এলাকায় পথসভা করা হয়। মূলত তাদের দাবি অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *