এখনও মা লক্ষী মাঠে জলে ডুবে, চিন্তায় ধান চাষীদের মাথায় হাত।

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুনডা অঞ্চলের বিভিন্ন এলাকায় ধান জলের তলায়। ১০ দিন আগে অকাল নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিতে ভাসছে। বিস্তীর্ণ অঞ্চলে বহু ধান জমিতে এখনো জল থই থই অবস্থা।
কোথাও কোথাও বিঘার পর বিঘা জমির কাটা ধান ভাসছে জলে। ইন্দাস ব্লকের করিশনুডা এলাকায় সেই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।চাষীরা জানান, ১০ দিন আগের অকাল বর্ষনের ফলে পাকা ধান এখনো জলে ভাসছে।এক মহিলা বলেন। দুই বিঘা জমি ভাগে চাষ করেছিলাম এখনো জলের তলায়। যেটুকু পাওয়া যায় সেই চেষ্টা করছি।এরফলে ধান চাষীদের ব্যপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাছাড়া জল থেকে তুলে ডাঙ্গায় নিয়ে এসে ঝাড়াই করতে যে খরচ হবে তাতে খরচ উঠবে না।
এখন সরকারই ভরসা যদি কিছু সাহায্য সহযোগিতা করেন তবেই পরবর্তী চাষ এবং সংসার প্রতিপালন করতে পারব নয়তো কি যে হবে ভেবে পাচ্ছিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *