রাতের অন্ধকারে তৃণমূল পার্টির ব্যানার বিকৃতি করার অভিযোগ,চাঞ্চল্য চন্দ্রঘোনায়,তদন্তে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর ব্যানার বিকৃত করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। জানা যায় চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী নিজের প্রচারের স্বার্থে কয়েকটি ব্যানার লাগিয়েছিল। শুক্রবার সকালেই বিকৃত অবস্থায় দেখতে পাওয়া যায় সেইসব ব্যানার। কেউ বা কারা ধূমপান করে সৌরভ চক্রবর্তীর ছবি ফুটো করে দিয়েছে। নির্বাচনের আগেই তৃণমূল প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ায় ঘটনা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *