নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন পৌরসভার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে ঘাটাল মহকুমায় ৫ টি পৌরসভার নির্বাচন। তৃনমূল সাংগঠনিক ভাবে দুই জেলায় বিভক্ত। ৫ টি পৌরসভার নির্বাচন এ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রতিটি পৌরসভার প্রার্থী এবং দলীয় নেতৃবৃন্দকে নিয়ে দলীয় মিটিং করলেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত। সাংগঠনিক ভাবে বিভক্ত জেলার প্রথম এই পৌর নির্বাচনে র দায়িত্ব আশীষ হুদাইত এর উপর। তাই তিনি আদাজল খেয়ে সকাল থেকে সারাদিন পাঁচটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছুটে বেড়াচ্ছেন চরকির মতো। তিনি বলেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মানুষ এর রায়ের মাধ্যমে পাঁচটি পৌরসভা নিরংকুশ ভাবে দিদির হাতে তুলে দেওয়া হবে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার ঘাটাল, খড়ার,
রামজীবনপুর ,ক্ষীরপাই ও চন্দ্রকোনা পৌরসভার তৃণমূল কংগ্রেসের 60 জন প্রার্থী সোমবার ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুতাইত দলীয় প্রার্থীদের বলেন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে ।রাজ্য সরকারের সাফল্যের কথা মানুষকে জানাতে হবে । এরাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের উন্নয়নে কি কি প্রকল্পের কাজ করেছে তাও মানুষের সামনে তুলে ধরতে হবে ।এছাড়াও তৃণমূল কংগ্রেস পৌরসভা নির্বাচনে ক্ষমতায় এলে কী কী কাজ করবে তাও মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি নির্দেশ দেন। তিনি বলেন ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভায় তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে। বিজেপি ও বাম, কংগ্রেস কে খুঁজে পাওয়া যাবে না।
ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার 60 জন প্রার্থী ও দলীয় নেতাদের নিয়ে বৈঠক করলেন তৃনমূল এর জেলা সভাপতি।












Leave a Reply