নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- শিক্ষাপ্রতিষ্ঠানে মদ মাংসের অভিযোগ,বিক্ষোভ এলাকাবাসী ও অভিভাবকদের, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দুই নম্বর অঞ্চলের মাইপুর এলাকায়, গ্রামবাসীদের অভিযোগ গত শনিবার মাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে মদ মাংসের আসর চলেছিল, অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে, সোমবার বেলা নাগাদ সেই অভিযোগ তুলে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো এলাকাবাসী থেকে শুরু করে অভিভাবকরা,যদিও এই সম্বন্ধে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য পুরো অভিযোগ ভিত্তিহীন, তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
শিক্ষা প্রতিষ্ঠানে মদ মাংসের অভিযোগ,কেশপুরের মাইপুর প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ এলাকাবাসী ও অভিভাবকদের।












Leave a Reply