আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল। তবে কোন ওয়ার্ডেই জিততে পারলো না বিজেপি ৷ আলিপুরদুয়ার জেলার নব গঠিত ফালাকাটা পুরসভার আঠারোটি আসনেই জয় লাভ করে তৃণমূল। বিগত বিধানসভা হাতছাড়া হওয়ার পর পুরসভা দখলে মরিয়া হয়ে ওঠে তৃণমূল। অবশেষে প্রত্যাশা মতো বিরোধী শুন্য পুর বোর্ড দখলে সমর্থ হলো শাসক দল তৃণমূল। খুশির হাওয়া গোটা ব্লক জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *