কোচবিহার নদীর চর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ছড়াল চাঞ্চল্য।

কোচবিহার, ১০ মার্চঃ ফের মৃতদেহ উদ্ধার নদীর চর থেকে। আর তাই থেকে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন কোচবিহার তোর্সা চর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি ব্রিজ সংলগ্ন দক্ষিণ অংশের পার এলাকায়। জানা গেছে এদিন নদীর বাঁকে স্থানীয় বাসিন্দারা ওই মৃতদেহটি ভেসে থাকতে দেখেন। এরপর সন্দেহ হওয়ায় তারা খবর দেন স্থানীয় কোতোয়ালি থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্পিড বোর্ড নামিয়ে ওই মৃতদেহটি উদ্ধার করেন।
তবে ওই মৃত ব্যক্তির এখনো নাম-পরিচয় কিছুই এখনো জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *