ব্যাংক কর্মচারীকে ছুরির কোপ মেরে ডাকাতির চেষ্টা! ঘটনাস্থল থেকে উদ্ধার রক্তাত ছুরি সহ লোডেড ম্যাগাজিন,চাঞ্চল্য দাসপুরের চাইপাটে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্যাংক কর্মচারীকে ছুরির কোপ মেরে ডাকাতির চেষ্টা! ঘটনাস্থল থেকে উদ্ধার রক্তাত ছুরি সহ লোডেড ম্যাগাজিন,ঘটনাটি কোন জীব পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাইপাটে! জানা গিয়েছে বৃহষ্পতিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ দাসপুরের চাইপাটে বন্ধন ব্যাংকের প্রশান্ত খাঁড়া নামের এক কর্মচারীকে ধাওয়া করে নহলা চাইপাটে বন্দুক তাক করে কাছে থাকা ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন বাইক সওয়ারি দুই দুষ্কৃতি । এর পরেই প্রশান্ত খাঁড়া নামের ঐ ব্যাংকের কর্মচারীর ওপর ছুরির কোপ বসায় সেই দুষ্কৃতীর দল। নিজেদের মাথায় থাকা হেলমেট দিয়ে মোকাবিলা করেন ঐ দুষ্কৃতীদের। উভয় পক্ষের ধস্তাধস্তির জেরে ঘটনাস্থলেই পরে যায় রক্তমাখা ছুরি ও লোডেড ম্যাগাজিন। এর পরে উভয়পক্ষের ধস্তাধস্তির জেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ছুরির কোপে গুরুতর আহত হয় প্রশান্ত খাঁড়া, পরে তাকে উদ্ধার করে দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ও দাসপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক । এর পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত ছুরি ও লোডেড ম্যাগাজিন টিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *