পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শনিবার মালদা জেলার চাঁচল থানার সামসী
-কান্ডারনে।মেঝেতে পড়ে থাকা রক্ত মাখা দেহ দেখতে ভিড় জমায় প্রতিবেশীরা।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

পরিবার সুত্রে জানা গিয়েছে, মৃত ওই বধূর নাম শুকতারা বিবি। বয়স ৪১।ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সেরাজুল হক পলাতক।পারিবারিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে বিবাদ চলছিল শুকতারা বিবির।অভিযোগ,স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী।এদিন ফের স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে।সেইসময় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে অভিযুক্ত স্বামী।ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে সন্দেহ হওয়ায় সেখানে গিয়ে শুকতারা বিবিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *