শুক্রবার ফালাকাটা ব্লকের দেওগাঁও উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আহাসানুল করিম।।।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার ফালাকাটা ব্লকের দেওগাঁও উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আহাসানুল করিম।এদিন তিনি সংশ্লিষ্ট বিদ্যালয়ে এসে বিভিন্ন পরিকাঠামো সহ প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বর্মন,বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সহিদুল ইসলামের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক সমস্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এদিন তিনি বিদ্যালয়ের পরিকাঠামো দেখে ভীষণ খুশি বলে জানান। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে আসার ইচ্ছে আজ পূরণ হলো, শিক্ষা পরিকল্পনা নিয়ে প্রধান শিক্ষকের ভাবনা প্রশংসা করেন তিনি। উৎসশ্রির কারণে শিক্ষকের অভাব থাকলেও বিদ্যালয়ের বাকি শিক্ষকদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *