স্কুলের হোস্টেল থেকে নিখোঁজ পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্রী।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ স্কুলের হোস্টেল থেকে নিখোঁজ পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্রী। ঘটনার জেরে কার্যত তোলপাড় স্কুল চত্বর, থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আর.সি.ডি গার্লস স্কুলের। স্কুল সূত্রে খবর নিখোঁজ ঐ ছাত্রীর নাম সাবিনা মুর্মু। জানা গেছে সাবিনা মুর্মু নামের ঐ ছাত্রীর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের লোহচর এলাকায়। জানা গেছে দরিদ্র পরিবারের মেয়ে সাবিনা মুর্মু-কে তার বাবা বালুরঘাটের আর.সি.ডি স্কুলের হোস্টেলে ভর্তি করে। জানা গিয়েছে শুক্রবার থেকে সাবিনা মুর্মু স্কুলের হোস্টেল থেকে বেরিয়ে যায়, যার পর থেকে খোঁজ মিলছে না সাবিনা মুর্মু-র। জানা গেছে সাবিনা মুর্মু-র খোঁজে স্কুল কর্তৃপক্ষ পুলিশের দারস্থ হওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় মাইকিং-ও চালাচ্ছে। সাবিনা মুর্মু-র বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে
মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি স্কুল থেকে তিনি জেনেছেন। অপরদিকে বালুরঘাট আর.সি.ডি গার্লস স্কুল কর্তৃপক্ষের বক্তব্য আগেরদিন মেয়েদের একটা এলার্জির সমস্যা ছিল যে কারনে তারা অভিভাবকদের ডেকে পাঠিয়েছিলেন, সেই মত অভিভাবকরাও এসেছিলেন। ঐ সময় মেয়েটি হোস্টেল থেকে বেরিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে নিখোঁজ ছাত্রীটির আচরণ স্বাভাবিক ছিল এবং নিখোঁজ ছাত্রীর খোঁজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *