সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগে গ্রেফতার অঞ্চল প্রধান সহ আরো ১০।

তুফানগঞ্জ, ১৪ মার্চঃ সিভিক ভলেন্টিয়ারকে মারধোরের অভিযোগে পঞ্চায়েত প্রধান সহ গ্রেফতার আরও ১০। চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে তুফানগঞ্জ মহকুমার অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার সাথে থাকা আরও ১০ জঙ্কে গ্রেফতার করে।

জানা যায়, ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার তুফানগঞ্জ মহকুমা ক্রিড়া সংস্থার মাঠে পুলিশ ট্রফি খেলা চলার সময়। ওই সময় অন্দরানফুলবাড়ি ১ ও বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার মাঠে অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত প্রধান ধরনী কান্ত বর্মণ সিগারেট খাচ্ছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর খেলা পরিচালনা কর্তৃপক্ষের নির্দেশে অভিযোগকারী সিভিক ভলেন্টিয়ার তথা খেলা পরিচালনার দায়িত্বে থাকা সহিদুল সরকার, প্রধানকে ধূমপান করতে নিষেধ করেন। কিন্তু অভিযুক্ত প্রধান তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন বলে সহিদুল জানায়। খেলা শেষে অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত ফুটবল খেলায় বিজয়ী হয়।

অভিযোগকারী সহিদুল জানায়, প্রতিদিনের মতো সে রাতে নতুন বাজার এলাকায় নিজের স্টেশনারী ও পানের দোকান করতে যায়। সেখানে রাতে অন্দরানফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরনী কান্ত বর্মণ দলবল নিয়ে তার উপর চড়াও হয়ে মারধোর করে এমনকি দোকানের মালপত্র তছনছ করে, ক্যাশবাক্স থেকে টাকা ছিনতাই করে। আরো হুমকি দেয় তাঁর বাড়িতে রাতে হামলা হবে।

এই ঘটনায় সে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। রাতেই বিরাট পুলিশ বাহিনী গ্রাম পঞ্চায়েত প্রধানের এলাকায় ঢুকলে বেশ কিছু মহিলা ও পুরুষ বাহিনী মিলে পুলিশের গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে।

অপর দিকে, শনিবার রাতে এক সিভিক পুলিশকে মারধর, পাশাপাশি চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের নতুন বাজারে তার দোকান ভাঙচুরের অভিযোগে অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঘটনার পরিপ্রেক্ষিতে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই সিভিক ভলেন্টিয়ার।
রবিবার রাতে পুলিশ প্রধান সহ আরো ১০ জনকে গ্রেপ্তার করে। ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি মামলা দায়ের করা হয়। মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে ৯ জনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং প্রধানের পুলিসি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *